আমরাও তো চাকরি করেছি। আমরাও তো সরকারি কর্মকর্তা ছিলাম। মানুষের সেবায় নিয়োজিত ছিলাম। আর আজ অবসর নেবার পর কোন দাম নেই আমাদের। অথচ একসময় আপনাদের মতো লোক স্যার স্যার বলে মুখে ফেনা তুলে ফেলতো। বয়স্ক লোকটি একনাগাড়ে কথাগুলো বলেই যাচ্ছেন। সামনে চেয়ারে বসে থাকা লোক তার কাজ নিয়ে ব্যস্ত। বয়স্ক লোকটির কথায় তার কোন রকম আগ্রহ নেই। প্রতিদিন এমন অনেক লোক আসে,জ্ঞান দিয়ে থাকেন। -কি ভাই,আমি যে কিছু বলছি আমার কথাগুলো কি শুনছেন? -দেখুন মুরব্বি, কাজের সময় বিরক্ত করবেন না। আপনার পিছনে কত লোক দাঁড়িয়ে আছে,তারা তো কোন কথা বলছেন না। আপনি কেন খামাখা চেচামেচি করছেন? -চেচামেচি করছি? এটা চেচামেচি? আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি,তারা একসময় সরকারি কর্মকর্তা বা কর্মচারী ছিলাম। আমরা জনগনের সেবা করেছি। - কি যে সেবা করেছেন,তা তো দেশের হাল দেখলেই বোঝা যায়। - মানে কি? কি বলতে চাচ্ছেন আপনি? - আমি কিছুই বলতে চাচ্ছি না। আপনি আপনার কাগজ ঠিক করে আনুন,আমি কাজ করে দিবো। - এই কাগজপত্র সব ঠিক আছে,আপনি ভালো করে দেখেন। -আমি দেখেছি। সেক্রেটারি স্যার এর সই নেই। আরো অনেক কাগজ মিসিং। - সব টাকা খাওয়ার ধান্দা। টাকা দিলে সব কাগ...
Posts
Showing posts from February, 2024